• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পশুর নদীতে সার নিয়ে ডুবে গেছে লাইটার জাহাজ

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় পশুর নদীতে সার বোঝাই একটি জাহজালাল এক্সপ্রেস-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার (২৫ জানুয়ারি)
দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দরের হারবাড়িয়া এ দূর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া লাইটার জাহাজটিতে ৫০০ মেট্রিকটন সার (এম ও পি) ছিল। দূর্ঘটনার সময় জাহাজটিতে থাকা ৯ জন নাবিক নদীতে ছিটকে পড়ে গেলে পরে তাদের কোস্টগার্ড
উদ্ধার করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়া- ৯ এ অবস্থান করা লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি ভিটা অলেম্পিক’ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে আসছিলো লাইটার জাহাজ শাহজালাল এক্সপ্রেস-২। পথিমধ্যে
হারবাড়িয়া-৮ এ ক্লিংকার নিয়ে অবস্থান করা ‘সুপ্রিম ভ্যালর’ নামে বিদেশি একটি জাহাজটি টার্ন করার সময় তাতে ধাক্কা লাগলে শাহজালাল এক্সপ্রেস-২ লাইটারটির ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে। এসময় লাইটারটিতে থাকা ৯জন নাবিক নদীতে পড়ে যায়। পরে নদীতে ভাসতে থাকা এই ৯জনকে কোস্টগার্ড এসে উদ্ধার করে। দূর্ঘটনার পর বন্দরের নৌ চ্যানেল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আরও বলেন, ডুবে যাওয়া লাইটার জাহাজ শাহাজালাল এক্সপ্রেস-২ এর সার্ভে সনদ ও রেজিষ্ট্রেশন সব ঠিক আছে।
দূর্ঘটনাস্থলে ডেপুটি হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহাদাৎ হোসেনের নেতৃত্বে
একটি দল পৌঁছে সেখানে মার্কিন বয়া স্থাপন করেছে। একই সাাথে ঘটনার তদন্ত করছেন।

এদিকে বন্দর কর্তৃপক্ষ থেকে লাইটার জাহাজটির মালিক পক্ষকে খবর দিয়ে ডেকে পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এটি উঠাতে মালিক পক্ষকে নির্দেশনা
দেওয়া হবে বলে জানান হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category