• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আত্রাইয়ে থানাপুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেছেন, ‘দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কোট করত হবে। মাদকরে বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর বাজার চত্বরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে আত্রাই থানা পুলিশ আয়োজিত মাদক, সস্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি তারেকুর রহমান বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে কোন আপোস নেই। তিনি আরো বলেন, শুধু অভিযান চালিয়ে গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক ও অপরাধ নিয়ন্ত্রন করা সম্ভব নয়। আমাদের যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তারাটিয়া মাষ্টার মাইন্ড কলেজের অধ্যক্ষ ডিএস জাহিদর সঞ্চালনায় শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন,সাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, তদন্ত (ওসি) মো.লুৎফর রহমান, সাংবাদিক নাজমুল হক নাহিদ, আব্দুল মজিদ মল্লিক, এসআই চাঁদ আলী, এএসআই শাহিন, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন শ্রেণী পেশার মানুষ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category