• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে তারেক রহমানের পক্ষে যুবদলের শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার সাঁওইল তালীমুল কুরআন কওমী মাদরাসা ও এতিমখানা এবং ছাতিয়ানগ্রাম পাতলা পীর মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে সাঁওইল তালীমুল কুরআন কওমী মাদরাসা ও ছাতিয়ানগ্রাম পাতলা পীর মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা নশরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। এ সময় উপস্থিত ছিলেন, পাতলা পীর কওমী মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান ফটিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী শামীম, আরিফুর হক রোমান, উপজেলা স্বেচ্ছায়দলের আহবায়ক রুহুল আমিন, ফজলুল হক সাগর, শাহজালাল মাহমুদ চপল, তহিদুল ইসলাম, তামিম, সাদ্দাম, আবু রেজা, এরশাদ আলী, আসাদুল ইসলাম (ছাদ্দু), রুহুল আমিন, মোয়াজ্জিম, রাজিব, রুবেল হোসেন, মুরাদ হোসেনসহ যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। দুইটি প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থিদের মাঝে এই শীতবস্ত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category