• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার বালিকা বিদ্যালয় সড়কটিতে জমাট বাঁধা পানিতে চলাচলে দুর্ভোগ

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
Exif_JPEG_420

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারস্থ বালিকা বিদ্যালয় বরাবর পশ্চিম দিকের রেললাইন থেকে বিশ্বরোড পর্যন্ত সড়কটির বেহুলা দশা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি! নিস্কাশনের কোনো ব্যবস্থা নেই!! অথচ, এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা!!!
১৫ সেপ্টেম্বর (সোমবার) বেলা আড়াই টার দিকে বিভিন্ন জনের কাছ থেকে ওই রকম বিষয়ে জানতে পেরে সরেজমিনে দেখা যায় জমাট বাঁধা পানি।
এ সড়কটি দিয়ে বারইয়ারহাট ডিগ্রী কলেজ ও বালিকা বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী আসা যাওয়া করে থাকে। এমন জমাট বাঁধা বৃষ্টির পানির কারণে ছাত্ররা পরনের প্যান্ট উপরের দিকে উঠিয়ে যাওয়া আসা করতে পারলে ও ছাত্রীদের যে কি অবস্থা তা আর বলার অপেক্ষা রাখে না। অথচ, পৌরসভার মেয়র বিহীন কর্তৃপক্ষ দেখে ও না দেখার ভ্যান করে যাওয়ার কারণে সাধারণ জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এই বিষয়ে স্থানীয় দোকানদার সহ সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে ত্বরিৎ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category