• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

উলিপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম (৩২) ওই এলাকার মৃত ফাকু শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বাড়ীর লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। শুক্রবার সকালে ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের তিনটি টিম কাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, হত্যাকান্ডের ঘটনায় যারা জড়িত, তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা যেই হোক, ধরা তাকে পরতেই হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category