• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

উলিপুরে হাঁড় কাপানো শীতে কম্বল পেয়ে খুশি তারা

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মাঘের শুরুতে হাঁড় কাপানো শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। অর্থের অভাবে তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। পুরনো ছেঁড়া কাপড় ও খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। এমন পরিস্থিতিতে পুলিশের দেয়া কম্বল উপহার পেয়ে খুশি তারা।

বুধবার(১৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের আয়োজনে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর গাবুরযান এলাকায় জিসকা ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই মশিউর রহমান প্রমুখ।

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন জানান, শীত কিংবা বন্যায় কুড়িগ্রামের নিম্ন আয়ের মানুষজন অনেক কষ্টে থাকে। আমরা প্রতিবছর বন্যায় খাদ্যসামগ্রী ও শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। কুড়িগ্রামের নিম্ন আয়ের মানুষের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category