• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কালাইয়ে শিশুদের পাঁচটি প্রতিজ্ঞা নিয়ে প্রমিজ ডে পালিত

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

মোঃ ফারুক হোসেন:
শিশু অধিকার এবং শিশু সুরক্ষার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির আয়োজনে প্রমিজ ডে উদযাপিত হয়েছে।
বরিবার বিকাল ৫ টায় গুড নেইবারস কালাই সিডিপির নিজস্ব কার্যালয়ে বছরের পঞ্চমতম মাসে পঞ্চমতম দিনে পাঁচটি প্রতিজ্ঞা নিয়ে দিবসটি উদযাপন হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভায় কালাই সিডিপির প্রকল্প ব্যবস্থাপক প্রাঞ্জলি মৃ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। শুরুতে প্রকল্প ব্যবস্থাপক প্রাঞ্জলি মৃ “my promise day” দিবস উদযাপনের পটভূমি, উদ্দেশ্য এবং লোগোর তাৎপর্য নিয়ে আলোচনা ও দিবসটির থিম ভিডিও উপস্থাপন করেন।

সভায় অন্যান্যদের মধ্যে জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, কালাই সিডিপির সিডিসি সদস্য বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী, অভিভাবক, নেচার এন্ড পিস ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ এবং শিশু পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সভায় শিশু অধিকার নিয়ে নানা আলোচনা করেন অতিথিরা। এছাড়াও সভায় শিশু পরিষদের সভাপতি শামিমা আক্তার বিশেষ বক্তব্য প্রদান করেন। শেষে সকল শিশুর অংশগ্রহণে আমার প্রতিজ্ঞা ব্যানারে স্বাক্ষর গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category