• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কুড়িগ্রামে দুদক’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক’র আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন দুদক’র সহযোগিতায় ১৮জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক’র সভাপতি এ কে এম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা দুপ্রক’র সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ মিলন প্রমুখ।
আলোচনাসভা শেষে জেলার সততা সংঘের মেধাবী ১৮জন শিক্ষার্থীকে ৬হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮ হাজার টাকা ও উপকরণ হিসেবে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, স্কেল, কাতা, টিফিন বক্স, পানির বোতল, কলমদানী ও একটি করে পার্স বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category