• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কেন্দুয়ার কইজুরি বিলে জলাবদ্ধতা: ফসলহানির শঙ্কায় শত শত কৃষক

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কইজুরি বিল এখন হাজারো কৃষকের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতার কারণে বছরের পর বছর অনাবাদী পড়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গড়াডোবা ইউনিয়নের কইজুরি বিলে স্থানীয় কালেঙ্গা, চিকনি, সাখড়া, পূবাইল ও চন্দলাড়া গ্রামের কয়েক সহস্রাধিক কৃষকের প্রায় একশ একর জমি রয়েছে। এসব জমির ওপর নির্ভর করেই তাদের বছরের খাদ্য চাহিদা পূরণ হতো। কিন্তু দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কইজুরি খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পুরো বিল এখন প্রায় সারা বছর পানিতে তলিয়ে থাকে।

এর ফলে প্রায় ৫০ একর জমি পুরোপুরি অনাবাদী হয়ে পড়েছে। জমিতে কচুরিপানার স্তর জমে চাষাবাদ একেবারেই বন্ধ হয়ে গেছে। বাকি অংশে বোরো ধান আবাদ হলেও অতিরিক্ত পানিতে তা তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রতি মৌসুমেই।

স্থানীয় কৃষক আনু মিয়া বলেন, একসময় এই বিলে প্রচুর ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন হতো। কইজুরি খাল দিয়ে পানি সহজেই বের হয়ে যেত। কিন্তু এখন খালটি দখল হয়ে যাওয়ায় জমিতে পানি জমে থাকে, ফলে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না।

কৃষক হাবিবুল্লাহ জানান, তার প্রায় দুই একর জমি এখন পানির নিচে। কচুরিপানার কারণে জমি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়েছে। এতে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

সম্রাজ মিয়া বলেন, কইজুরি খালটি পুনঃখনন করা হলেই এই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু দীর্ঘদিন ধরেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা রাজিব মিয়া জানান, একসময় খালটি দিয়ে নৌকাও চলাচল করত। এখন সেটি ভরাট হয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে। খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিলের পানি বের হতে পারছে না এবং কৃষকরা চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য স্বপন তালুকদার বলেন, মাত্র তিন কিলোমিটার খাল দখলমুক্ত করে পুনঃখনন করা গেলে শত শত কৃষকের মুখে হাসি ফুটবে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার খনন করলেও দখলদারদের বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়। তিনি দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলার দখল হয়ে যাওয়া নদ-নদী ও খালগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিছু কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরও কিছু প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত কইজুরি খাল দখলমুক্ত করে পুনঃখননের ব্যবস্থা করা হলে এ অঞ্চলের কৃষি উৎপাদন আবারও সচল হবে এবং তাদের দুঃখ লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category