• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

চারঘাটে আম বাগান থেকে ভারতীয় কোডিন সিরাপ জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান
চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় কোডিন
সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় উপজেলার টাংগন পূর্ব পাড়া
এলাকার একটি আম বাগান থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী
ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি
আভিযানিক দল জানতে পারে, চোরাকারবারীরা বিক্রয়ের উদ্দেশ্যে চারঘাট
থানাধীন টাংগন পূর্ব পাড়া এলাকার একটি আম বাগানে মাদক লুকিয়ে
রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির উপস্থিতি
টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে আম বাগানে তল্লাশির এক

পর্যায়ে গাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগে ৩০ বোতল
ভারতীয় কোডিন সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত কোডিন সিরাপ চারঘাট থানায় জমা দেওয়া
হয়েছে। এছাড়া চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তকরণ এবং তাদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category