• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

চিলমারীতে সেই শিক্ষককে বরখাস্তের নির্দেশ

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে যৌন হয়রানীর অভিযোগে জিয়াউর রহমান নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। এই শিক্ষক এর আগেও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়ে হাজতবাস করেন। জিয়াউর রহমান ওই প্রতিষ্ঠানের গণিত বিষয়ের সহকারী শিক্ষক।
জানাগেছে, চলতি বছরের ২২ জুন যৌন হয়রানীর অভিযোগে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন।

ওই শিক্ষার্থীর অভিভাবক অভিযোগে উল্লেখ করেন, আমার মেয়ে একটি ব্যাচে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ডাকবাঙলো সংলগ্ন শিক্ষক জিয়াউর রহমানের নিজস্ব জায়গায় নির্মাণকরা একটি ঘরে প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়ানোর এক ফাঁকে শিক্ষক জিয়াউর রহমান আমার মেয়েকে টিউবয়েল পাড়ে ডেকে নিয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করেন ও কু-প্রস্তাব দেন। পরে বাড়িতে ফিরে সে আমাদেরকে জানায়। এ ঘটনায় তাৎক্ষনিক শিক্ষক জিয়াউর রহমান মুঠোফোনে আমাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগের পেক্ষিতে স্কুল ম্যানেজিং কমিটির সভার সিদ্ধানুযায়ী শিক্ষক জিয়াউর রহমানের কাছে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ২ দফায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দেননি। ৩য় দফায় আবারও নোটিশ দেয়া হলে অভিযুক্ত শিক্ষক পুন:তদন্তের জন্য আবেদন করেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্য বিশিস্ট তদন্ত কমিটি তদন্ত পূর্বক ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেন।

গত ২৯ আগস্ট কেন তাকে বরখাস্ত হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের সন্তষজনক জবাব না পাওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক তৈয়ব আলী স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে শিক্ষক জিয়াউর রহমানকে বরখাস্তের খবর প্রকাশ হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, দু:চরিত্রের একজন শিক্ষকের কারণে স্বনামধন্য প্রতিষ্ঠানটির মান ক্ষুন্ন হচ্ছে। শিক্ষার্থীরা তাকে চুড়ান্তভাবে বরখাস্তের দাবি করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, সাময়িক ভাবে বরখাস্ত নয়, আমি ওই শিক্ষকের চুড়ান্ত বহিস্কারের দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান বলেন, সাময়িক বরখাস্তের বিষয়ে আমি জানি না। আমাকে কেউ পত্র দিতে আসেনি।
প্রধান শিক্ষক মো: তৈয়ব আলী বলেন, বিধি মোতাবেক তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিসের পিওনের মাধ্যমে জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্তের পত্র দেয়া হয়েছিল। কিন্তু তিনি পত্রটি গ্রহণ করেননি। পরে পত্রটি ২৫ সেপ্টেম্বর তার ঠিকানায় ডাক যোগে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ২০১৯ সালের ৩ ফেব্রয়ারী শিক্ষক জিয়াউর রহমান পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন হাজতবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category