• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নওগাঁয় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আহবানে বেসরকারি অর্থায়নে নওগাঁয় ১ হাজার গরীব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে যমুনা ব্যাংকের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে যমুনা ব্যাংকের পরিচালক ও বেলকন গ্রæপের চেয়ারম্যান বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেলকন গ্রæপের জিএম আবু ওয়াহিদ হোসেন আলাল, যমুনা ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার এএইচএম রায়হানুল আলম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর আহŸানে এই শীতে ১ হাজার জন অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। এরআগে শীত মৌসুমে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
যমুনা ব্যাংকের পরিচালক ও বেলকন গ্রæপের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, আমি সারা বছরই অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করার চেষ্টা করি। অসহায় পরিবারকে সহায়তা করতে পারলে খুব ভালো লাগে। এজন্য সবসময় মানুষের পাশে ছুটে আসি। তাদের মুখের হাসি ফুটলে আমি আনন্দ পাই। সহযোগিতার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category