• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর (মধ্যপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম (৩৬) বাদী হয়ে আব্দুর রাজ্জাক সরদার, বাবুল সরদার,তাহের সরদার,সামসুল আলম,রফিকুল ইসলাম,রিপন ইসলাম,শাহেদ ইসলাম,পারভেজ রহমান,রাসেল ইসলাম ও সেকেন্দার আলীসহ সর্বমোট ১০ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিনোদপুর গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের সাথে অভিযুক্তদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শহিদুলের বসতবাড়ির টিনের মেইন গেট কোপ দিয়ে ভেঙে অনাধিকার প্রবেশ করে। অভিযুক্তরা শোকেসের কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়া শোকেসের ড্রয়ার ভেঙে নগদ ৪ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা) চুরি করে নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাধা দিতে গেলে শহিদুলের ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. সাবিনা খানমকে (২৮) ধাক্কা দিয়ে ইটের ওয়ালে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা পরিবরের অন্যান্য সদস্যদের মারপিটের চেষ্টা চালালে এবং হুমকি দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা। তারা জানান, বিবাদমান জমি ও পুকুর নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পৈত্রিক সূত্রে প্রাপ্ত পুকুরের অর্ধেক অংশে বাঁশের খুঁটি পুঁতে দখল বুঝে নেওয়া হয়েছে এবং ইতিপূর্বে স্থানীয়ভাবে ও থানায় একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যৌথ মালিকানাধীন পুকুরটিতে উভয় পক্ষ মাছ চাষ করলেও বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা তারা ঘটাননি বলে দাবি করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ৯৯৯ নম্বর থেকে কল এবং লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category