• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পটুয়াখালীর তেতুলিয়া নদীতে থেকে ১২ লক্ষ টাকার জাল জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি :
ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম।
ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে টানা দুই মাস এই অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

মৎস্য বিভাগ জানায়, এই নিষেধাজ্ঞা সফল করতে আজ মঙ্গলবার দিনব্যাপী তেতুলিয়া নদীর রাঙ্গাবালী অংশে নৌবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৫ হাজার মিটার ইলিশ জাল, ১২টি বেহুন্দি জাল এবং ২১টি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো উপজেলার গহিনখালী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং নিষেধাজ্ঞা সফল করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category