• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের যোগদান

দিনকাল বিডি ২৪ / ৫১৬ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ আহছান হাবীব। তিনি ইতোপূর্বে একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পদন্নোতি পেয়ে গত ১২ নভেম্বর এই কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদ শূন্য হলে একই কলেজে কর্মরত সিনিয়র চীফ ইন্সটেক্টর মোঃ আহছান হাবীবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি দক্ষতার সাথে এই দায়িত্ব পালন কালে অধ্যক্ষ হিসেবে পদন্নোতি লাভ করেন এবং তাঁকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

অধ্যক্ষ হিসেবে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যোগদান করায় মোঃ আহছান হাবীবকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন তাঁকে বিশেষ ভাবে অভিনন্দন জানিয়েছেন।

সিরাজগঞ্জের কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ আহছান হাবীব ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক। অত্যান্ত নম্র ও ভদ্র স্বভাবের কারণে এলাকায় রয়েছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category