এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
মুসলিম উম্মাহ’র নিকট বিশুদ্ধ ইসলাম পৌছে দেবার নিমিত্তে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) বাদ মাগরিব পার্বতীপুর শহরের নতুন বাজার কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ঢাকা জেলার সেক্রেটারি জেনারেল শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস দিনাজপুর জেলা শাখার সভাপতি শাইখ মুহাম্মদ আব্দুল জলিল আল মাদানী ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম।
কর্মী সন্মেলনে বাংলাদেশ জমঈয়াতে শুব্বান আহলে হাদিস পার্বতীপুর উপজেলা শাখার ১৩ বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটির সদস্যরা হলেন, সভাপতি শামীম রেজা, সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধক্ষ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিম,প্রচার সম্পাদক রেজওয়ান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার, ছাত্র সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, পাঠাগার সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ন পাঠাগার সম্পাদক সিরাজ ও স