• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সাথে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের শাখা অফিস প্রাঙ্গনে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের দিন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনে উৎসব মূখর পরিবেশেই আমরা আপনাদের কে একটি সুস্থ সুন্দর ভোট উপহার দিব। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তিনি আরো বলেন,সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। সভায় নির্বাচনে বিভিন্ন পদে অংশ গ্রহণকারী প্রার্থীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category