• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৫০ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১৩,রংপুর (সদর কোম্পানি)। শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড়ে বদরগঞ্জ-পার্বতীপুর পাকা রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তার ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পাওয়া যায়। একটি ব্যাগে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .22 Rimfire long rifle গুলি উদ্ধার করা হয়।

​র‌্যাব-১৩ সূত্রে জানা যায়,অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গুলি জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category