• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পোরশায় মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এম রইচ উদ্দিন, পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাসকালাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাসকলাই চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী হওয়ায় এ উপজেলায় মাসকালাইয়ের ব্যাপক চাষ হয়েছে। খরিফ-২ এর আওতায় আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ এলাকায় বীজ বপন করা হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাসকলাই হতে তৈরীকৃত ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি নামকরা হলেও নওগাঁর পোরশা উপজেলায় এর কদর দিনদিন বেড়েই চলেছে। এছাড়াও মাস কলাই ডাল হিসেবে এ এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাসকলাই এর ভুষি গরু-মহিসের খাবার ছাড়াও উচ্ছিসটাংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একারনে বর্তমানে এ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে মাসকলাই চাষ হচ্ছে। জানাগেছে, প্রণোদনা কর্মস‚চীর আওতায় শাক-সবজিসহ মাস কলাই এর বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। চলতি বছর এ উপজেলায় মাসকালাইয়ের চাষ লক্ষমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ২৫ হেক্টর জমিতে। কিন্তু চাষ হয়েছে বারি মাস-৩ ও স্থানীয় জাতের ১ হাজার ১৩০ হেক্টরে। আবহাওয়া ভাল থাকলে উৎপাদন বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ও বারিন্দা গ্রামের কৃষক জসিম উদ্দিন এবং হুমায়ন কবির বলেন, বিভিন্ন ফাঁকা জায়গা, আম বাগান সহ অন্যান্য উঁচু পতিত জমিতে মাস কলাইয়ের চাষ সহজেই করা যায়। মাসকালাই চাষ করতে তেমন কোন ঝামেলা নেই। তবে অনেক সময় পোকার আক্রমন হলে কীটনাশক প্রয়োগ করে সহজেই তা রোধ করা হয়। ফসল ভাল হলে প্রতিবিঘা জমিতে ৫-৮মন মাসকালাই উৎপাদন হবে বলে তারা জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মামুনুর রশিদ বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ৪৭০ জন কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বারি মাস-৩ জাতের বীজ ৫কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি এবং অন্যান্য শাক-সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মাসকলাইয়ে সার প্রয়োগ না করে কম যতœ করলেই ঘরে তোলা যায়। এটি একটি লাভজনক ফসল। এই ফসল চাষাবাদ করার জন্য তারা কৃষকদের উৎসাহিত করেন বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category