• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

ফুলবাড়ী পৌরসভার ৩৯ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষনা

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২৫ অর্থ-বছরে ৩৯ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন। ২৬জুন বুধবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। ২০২৪-২৫ অর্থ বছরে নতুন কোন কর আরোপ না করে এই বাজেট ঘোষণা করেন। বাজেট পেশ করেন ফুলবাড়ী পৌরসভার সহকারী হিসাব রক্ষক ও (ভারপ্রাপ্ত) মোঃ সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী কমকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা

মোঃ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ মামুনুর রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুল মজিদ, মোঃ মাজেদুর রহমান, শ্রী হারান দত্ত, মহিলা কাউন্সিলর মোছাঃ তঞ্জুয়ারা, মোছাঃ বাবলী আরা, মোছাঃ রেবেকা সুলতানা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার জন্ম নিবন্ধন বিভাগের দায়িত্বে মোঃ আশরাফ পারভেজ। আয়োজনে ছিলেন ফুলবাড়ী পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category