স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ৪ জুন রবিবার হাত পা বাঁধা এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপপুর গ্রামে। জানাগেছে ৩ জুন শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ওই গ্রামের ময়নুল ইসলাম তার কন্যা মিতু খাতুনসহ (১২) কয়েকজন বাড়ির পার্শ্বে একটি পুকুড়ে মাছ ধরতে যায়। এ সময় কিছু মাছ ধরে মিতুর হাতে নিজ বাড়িতে পাঠায়। মাছ রাখার জন্য বাড়িতে গিয়ে মিতু খাতুন বাড়ি থেকে বের হয়ে এলেও ওই পুকুরে সে আর যায়নি। গতকাল রবিবার ৬টার দিকে স্থানীয় দুলাল হোসেনের ছোট একটি পুকুরের পানি থেকে হাত পা বাঁধা অবস্থায় মিতু খাতুনের মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে