• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

মান্দায় সরিষা ক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের সর্বস্ব বিনষ্টের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আগাছানাশক কীটনাশক স্প্রে করে কৃষকের সরিষা ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার নূরুল্লাবাদ ইউনিয়নের ব্যারিল্যা বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক গোলাম অভিযোগ করে জানান, চকগোপাল গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে ইসমাইল ও তার নাতি মোজাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরেই পরিকল্পিতভাবে তার চাষ করা সরিষা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকের দাবি, জমি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। এরই ধারাবাহিকতায় গত রোববার দুপুরে প্রতিপক্ষরা সরিষা ক্ষেতে ঘাসমারা কীটনাশক স্প্রে করলে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ‘এই সরিষা চাষের ওপরই আমার পরিবারের জীবিকা নির্ভর করছিল। ফসল নষ্ট করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের মোজাহার জানান, প্রায় ৩৬ বছর আগে জমিটি তারা ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। অসুস্থতার সুযোগ নিয়ে সাইফুদ্দিনের ভাতিজা গোলাম গং জমিটি দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিষয়টি নিয়ে বিরোধ চলমান রয়েছে এবং ‘সমাধানের উদ্দেশ্যেই’ কীটনাশক ব্যবহার করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ থাকলেও এভাবে ফসল নষ্ট করা আইনবিরোধী ও অনৈতিক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মান্দা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category