মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে পৃথক
অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া
এলাকায় ও পবা থানার নওহাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান
চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০
পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফকৃতরা হলো: মোঃ সৌরভ ইসলাম (২১), সে নগরীর রাজপাড়া
থানার চন্ডিপুর গ্রামের মোঃ ইকবাল শেখের ছেলে ও শ্রী রবিন মন্ডল
(২৫) সে পবা থানার মহানন্দাখালী গ্রামের মৃত নিরেন মন্ডলের ছেলে।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। তিনি জানান, গ্রেফতার
দুই মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে
তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#