• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীতে বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে অভিযুক্ত যুবক ওই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে।
বুধবার রাতেই নাবালিকার মা কাটাখালী থানায় ওই যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর বুধবার রাতেই কাটাখালী থানা-পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
বৃহস্পতিবার কাটাখালী থানার অফিসার ইনজার্জ (ওসি) সুমন কদেরী বলেন, বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে রাতেই গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category