• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাসেলস ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে কৃষক

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
কলাখেতে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপ কামড় দেয় কৃষক রুবেল আলীকে (২৬)। পরে তিনি সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে বস্তাবন্দী করে হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার (৫ জুলাই) সকালে নিজ এলাকায় কলাখেতে তাকে সাপে কামড় দেয়।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কৃষক রুবেল আলী পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামের জিনাত আলীর ছেলে।

রুবেল জানান, সকালে কলাখেতে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ করে রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়। সাপটি চিনতে পেরে তিনি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে সেটিকে বস্তায় ভরে নিয়ে দ্রæত তিনি রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা হন।
তার দাবি, প্রথম দিকে একটু আতংকিত হয়ে পড়েছিলেন তিনি। এখন চিকিৎসার পর থেকে ভালো বোধ করছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে রুবেল রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসামাত্র তার চিকিৎসা শুরু হয়েছে। তিনি ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। রুবেল আপাতত পর্যবেক্ষণে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category