• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে জেল পলাতক কয়েদী আটক ও বিদেশী মদ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে র‍্যাব-১৪, জামালপুর সিপিসি-১ এর পৃথক অভিযানে মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী অমিত পাল (৩১) কে আটক এবং ২৩ বোতল বিদেশী মদসহ জিহাদ হাসান (১৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৃথক অভিযানে তাদের আটক ও গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ০৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারীর হামলায় ৫১৮ জন হাজতী ও কয়েদী পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সরবরাহকৃত তালিকা অনুযায়ী পলাতক কয়েদীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে সদর থানাধীন খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী ও দুর্গা নারায়ণপুর এলাকার শ্যামল পালের ছেলে অমিত পাল (৩১) কে আটক করে র‍্যাব। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকায় জনৈক সাইদুল ইসলামের মাটির ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর সময় জিহাদ হাসান (১৭) কে আটক করা হয়। তবে তার সহযোগী মো. আবুল হোসেন (২৩) পালিয়ে যায়। এসময় তাদের হেফাজত থেকে ২৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৪ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category