• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরে সার বিক্রিতে নীতিমালা ভঙ্গের দায়ে দুই সার ব্যবসায়ীকে আর্থিক দণ্ড

রমেশ সরকার / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে সার বিক্রিতে নীতিমালা ভঙ্গের দায়ে দুই সার ব্যাবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৪জানুয়ারি) রাতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডিত সার ব্যবসায়ীরা হলেন, কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা ও এ্যাপোলোসোহেল ট্রেডার্সের মালিক আব্দুল হাই।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫৩) ধারা মোতাবেক মেসার্স সোহেল ট্রেডার্সে বিক্রয় রেজিস্টার না থাকার অপরাধে ৩ হাজার টাকা ও কৃষি বিতানকে বিক্রয় রেজিস্টার ও বিক্রয় ম্যামুতে ক্রেতার স্বাক্ষর না থাকার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা কৃষি কর্মকর্তা মো,ফরহাদ হোসেন,থানা পুলিশসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী মেজিষ্ট্রেট অনিন্দা রানী ভৌমিক জানান, যেহেতু সারের জন্য এই সময়টা গুরুত্বপুন্য সময় সেহেতু সার বিক্রেতারা সকল বিধি পালন করে সার বিক্রি করলে যেমন উপকৃত হবে কৃষক, অপরদিকে সার পাঁচার রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category