• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শ্রীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সম্পাদক পদে জসীম উদ্দিন উজ্জ্বলের প্রার্থিতা ঘোষণা

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

“দেয়াল ঘড়ি” প্রতীক নিয়ে আসছেন আধুনিক, স্বচ্ছ ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রতিশ্রুতি

শ্রীপুর, প্রতিনিধি

শ্রীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-৪৪৭)-এর ২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৬ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের আমেজে সরগরম হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের বাজার ও আশপাশের ব্যবসায়ী সমাজ। এ নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মোঃ জসীম উদ্দিন উজ্জ্বল, যিনি সমিতির সুপরিচিত, প্রগতিশীল ও উদ্যমী একজন সদস্য।

মোঃ জসীম উদ্দিন উজ্জ্বল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন “দেয়াল ঘড়ি” প্রতীক নিয়ে। তিনি মনে করেন, এই প্রতীক সময়নিষ্ঠতা, দায়িত্ববোধ ও নিরলস পরিশ্রমের প্রতীক-যা তাঁর নেতৃত্বদানের মূল বৈশিষ্ট্য।

প্রার্থী বক্তব্য ও প্রতিশ্রুতি,প্রার্থী হিসেবে তাঁর প্রতিশ্রুতি অত্যন্ত সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক। তিনি বলেন, “সমিতির প্রতিটি সদস্যই আমাদের পরিবারের সদস্য। সমিতির কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়বান্ধব করে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি চাই একটি আধুনিক ও সদস্যকেন্দ্রিক সমবায় সমিতি গড়ে তুলতে, যেখানে প্রতিটি সদস্যের মতামতকে মূল্য দেওয়া হবে এবং উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে সেবা। দায়িত্ব পেলে আমি অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থাপনা ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

ভোটারদের প্রতি আহ্বান, মোঃ জসীম উদ্দিন উজ্জ্বল সমিতির সম্মানিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট আমাদের সমিতিকে একটি আধুনিক, স্বচ্ছ ও কর্মমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের পথে নিয়ে যাবে। তাই আসন্ন নির্বাচনে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ভোট দিয়ে আমাকে সমিতির সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category