• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

সাপাহারে ঘাস ফু্ল কতৃক ৫৫তম আন্তর্জাতিক ধরিত্রী দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ ”

আমাদের শক্তি, আমাদের পৃথিবী”-প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫৫তম আন্তর্জাতিক ধরিত্রী দিবস পালিত হয়েছে।

গত ২২ এপ্রিল মঙ্গলবার পিকেএসএফ-এর সহযোগিতায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত (SMART) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন কে.এম.জি. রববানী বসুনিয়া (প্রকল্প ফোকাল, SMART প্রকল্প ও সহকারী পরিচালক SDP, ঘাসফুল।) ও, SMART প্রকল্পের কর্মকর্তাগণ,পরিবেশ ক্লাবের সদস্য এবং স্থানীয় মাইক্রো উদ্যোক্তা (ME) প্রতিনিধিরা। এছাড়া শরীফ আহম্মেদ- অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সাপাহার সরকারি কলেজ) সাপাহার, নওগাঁ রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন। এবারের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য “আমাদের শক্তি, আমাদের পৃথিবী”-কে সামনে রেখে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ এর নেতৃত্বে সকালে বর্ণাঢ্য র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাপাহার উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার অপরিহার্য। SMART প্রকল্পের মাধ্যমে সৌরশক্তি ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো হচ্ছে, যা স্থানীয় সম্প্রদায়ের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।”
আলোচনা সভায় অধ্যাপক শরীফ আহম্মেদ বলেন, এই পৃথিবী আমাদের, আমরাই পৃথিবীকে সুস্থ রাখবো এবং পরিবেশ সংরক্ষণ করব।
আলোচনায় উঠে আসে, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার তিনগুণ বৃদ্ধির বৈশ্বিক লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ের অবদানের গুরুত্ব। SMART প্রকল্পের মাধ্যমে সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈবসার ব্যবহারের মতো উদ্যোগগুলোর সাফল্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে SMART প্রকল্পের সমন্বয়কারী জনাব কুদরাত-ই-খোদা মোহাম্মদ নাসের বলেন, “ধরিত্রী দিবস কেবল একটি দিনের অনুষ্ঠান নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব চর্চার সূচনা। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই তৈরি করবে একটি টেকসই ভবিষ্যৎ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category