• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

৬ মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
৬ মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বিদ্যুৎ বিভাগ।
সোমবার (২৪ জুন) সকালে সোয়া ১০টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম। তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল বাবদ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা।
তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে তাই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

তবে, বকেয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সাহেনা আক্তার সংবাদ মাধ্যম কে বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কলেজের অ্যাকাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিলো। এর পরের ৬ মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি। আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি এবং বিদ্যুৎ বিভাগকেও অনুরোধ করেছি। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category