• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রমজানে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও কম দামে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (১৮ মার্চ) রাজশাহী পুলিশ লাইনে ৬০০ টাকা কেজিতে খেটেখাওয়া মানুষের কাছে গরুর মাংস বিক্রির এ উদ্যোগ নেয় আরএমপি।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না এমন খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে। তখন তিনি রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেন।

এতে করে মানুষ একদিকে যেমন সরকারি মূল্যে গরুর মাংস ক্রয় করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন।
তিনি আরও জানান, সোমবার প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়। এই গরুর মাংস সরকারি নির্ধারিত ৬৬৪ টাকা দামের চেয়েও কম দামে ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষ এ মাংস ক্রয় করেন। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি মাংস কিনতে পেরেছেন। এটি চলমান কার্যক্রম। পরবর্তীতে এ কার্যক্রম আরও প্রসারিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category