• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

অদম্য নারীর বিভাগীয় সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
রাজশাহীতে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় নারীবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। এতে সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপুর মা মোছা. আছিয়া বেগম। মঙ্গলবার দুপুরে তার হাতে এসব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। এ-সময় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন।

মোছা. আছিয়া বেগমসহ ৮ জেলার মোট ৩৯ জন অদম্য নারীর হাতে এসব পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের মধ্যে ৫ জনকে বাছাই করে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category