• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে পুলিশের অবস্থান

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় বাংলাদেশ আওয়ামীলীগ,ছাত্রলীগের অফিস ভাঙচুরের অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কবির হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে বাঘা পৌর সভার নব নির্বাচিত মেয়র আক্কাছ আলীকে। পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০-০১-২০২৩) রাতে উপজেলার দক্ষিন মিলিক বাঘার মৃত আবুল কালামের ছেলে কবির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
কবির হোসেন তার এজাহারে উল্লেখ করেছেন, মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে বাড়ি থেকে রের হয়ে দেখেন, মামলার প্রধান আসামী পৌরসভার কলিগ্রাম এলাকার বাসিন্দা মৃত সোলায়মান হোসেনের ছেলে আক্কাছ আলীর নের্তৃত্বে মামলার অন্যান্য আসামীগন লোহার রড, পাইপ, চাইনিজ কুড়াল, লাঠি নিয়ে বাঘা টেলিফোন একচেঞ্জের সামনে বাংলাদেশ আওয়ামীলীগ,ছাত্রলীগের অফিসে অনাধিকার প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের নিষেধ করলে আসামীরা মারার জন্য ধাওয়া করে। রাস্তায় দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকলে আসামীরা অফিস থেকে বের হয়ে অফিসের সামনের একটি মোটর সাইকেল লোহার পাইপ দিয়ে ভাঙচুর করে। এতে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার সরেজমিন, বাঘা টেলিফোন একচেঞ্জের সীমানায় ওই অফিস ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীদের কেউ কথা বলতে রাজি হননি।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন,অফিস, বঙ্গবন্ধুর ছবি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। জেলা আ’লীগের সদস্য পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
পরাজিত নৌকার প্রার্থী শাহিনুর রহমান পিন্টু বলেন,তার সমর্থকদের বাড়িতে হামলা, হুমকি ও বাড়ি ভাংচুর করা হয়েছে মর্মে এর আগেও মামলা দায়ের করা হয়েছে।
এসব অভিযোগ অস্বিকার করে বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, আ’লীগের মনোনয়ন না পেয়ে জনগনের সমর্থন নিয়ে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সহিংসতাকে আড়াল করতে নির্বাচনে আমার কোন ক্যাম্প ছিলনা। নির্বাচনী প্রচারনা করতে গিয়ে নৌকার সমর্থকরা প্রতিটি ধাপে ধাপে প্রতিবন্ধকতা করেছেন। জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে আমার সমর্থকদের হুমকি দিচ্ছে। তারা নিজেরাই বিভিন্নস্থানে ভাঙচুর করে আমার ও সমর্থকদের উপর মামলা দিচ্ছে এবং পুলিশকে দিয়ে হয়রানি ও আটক করানো হচ্ছে। যে মামলা দু’টি করা হয়েছে তা মিথ্যা অভিযোগ এনে করা হয়েছে বলে দাবি তার। তবে মামলা দুটিতে জামিন নিয়েছেন বলে জানান মেয়র।
মামলার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।##
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জগ প্রতীকে ১২০৩৩ ভোট পেয়ে বিজয়ী হন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী। আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহন করায় তাকে বহিস্কার করা হয়। আক্কাছ আলী জেলা আ’লীগের সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category