• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

অবশেষে সিলেটবাসী ফেরত পেলো ‘এম সাইফুর রহমান শিশুপার্ক

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সিলেট প্রতিনিধি : সিলেট নগরের সুরমা নদীর পাড়ে অবস্থিত ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম বদল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর নামের পার্কটির নতুন নাম এখন ‘এম সাইফুর রহমান শিশুপার্ক। সূত্রে জানা যায়, পার্কটি বিগত বিএনপি সরকারের আমলে ‘এম সাইফুর রহমান শিশুপার্ক নামে ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমায় আসার পর তা নাম পরিবর্তন করে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ইং) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ অনুমোদন দেয়া হলো।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ অক্টোবর সিলেট নগরীর দক্ষিণ সুরমায় এলাকায় সুরমা নদীর পাড়ে ৩ দশমিক ৭৭ একর জমির ওপর ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ নির্মাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category