• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা রিক্সা চালক আনসারের

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা লিভার সিরোসিস রোগে আক্রান্ত রিক্সা চালক আনসার প্যাদার (৩৫)।

দীর্ঘদিন স্বামীর আয় রোজগার বন্ধ থাকায় তিন সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী আমেনা বেগম। মানুষের কাছে হাত পেতে সামান্য যা আয় হয় তা দিয়ে সন্তানদের পেটে না জুটছে ভাত, না হচ্ছে অসুস্থ স্বামীর চিকিৎসা।

আনসার প্যাদা পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের আদম আলী প্যাদার ছেলে।

আনসারের রয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া মোসা. আমান্তু, প্রথম শ্রেণিতে পড়ুয়া মোসা. তুলি ও মারুফ নামের তিন বছরের এক ছেলে। আনসার প্যাদা ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৪ মাস আগে পেটে প্রচন্ড ব্যাথা নিয়ে তিনি শহর ছেড়ে গ্রামে চলে আসেন। এরপর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যান আনসার। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা বলেন, আনসার লিভার সিরোসিস রোগে আক্রান্ত। এরপর মাথায় আকাশ ভেঙে পড়ে আনসারের স্ত্রী আমেনা বেগমের। স্বামীর চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাতেন।
দীর্ঘ ৪ মাস ধরে এভাবেই সাহায্যের টাকায় আনসার প্যাদার চিকিৎসা চলছে। কিন্তু বর্তমানে চিকিৎসকরা বলেছেন, আনসার প্যাদার উন্নত চিকিৎসার প্রয়োজন। অথচ চিকিৎসার জন্য ঢাকায় বা বরিশালে নেওয়ার মতো সামর্থ নেই আনসারের স্ত্রীর। স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে না পারার কষ্টে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমেনার। তার উপর সংসারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি অচল হয়ে পড়ায় ৩ সন্তানের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পরেছে।

আমেনা বেগম বলেন, আমি চারপাশে শুধু অন্ধকার দেখছি। আলো খুঁজে পাচ্ছি না।
আমি সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করছি। যদি আমার এই কষ্টের সময় কেউ একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন তাহলে আমি মহান আল্লাহর কাছে দুই হাত পেতে দোয়া করবো। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ ০১৭৭৮৩৩৫১৮৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category