• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় যুব সমাজ কে এগিয়ে নিতে হবে-এমপি হেলাল

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার–নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল বলেছেন,মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক,শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করে আওয়ামী যুব লীগের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের চলমান ধারা অব্যহত রাখতে আওয়ামীলীগের পতাকা তলে এগিয়ে আসুন। মনিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

ত্রি-বার্ষিক সম্মেলনে মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সহ- সভাপতি মোঃ এবাদুর রহমান এবাদ,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রাং,নওগাঁ জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়,যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু মনি। সম্মেলনে উদ্বোধক ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম, প্রধান বক্তা (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মোঃ রাফিউল ইসলাম প্রমুখ।

পরে মোঃ আব্দুর রহিম কে সভাপতি, মোঃ হাসান বাঁশরী সোহাগ কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category