• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

অসুস্থ আমির হামজা‌কে হাসপাতালে দেখ‌তে গে‌লেন বিএন‌পি প্রার্থী

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

নির্বাচনী প্রচারণায় গি‌য়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য(এম‌পি) প্রার্থী ইসলামী বক্তা আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছি‌লেন।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বেলা সা‌ড়ে ১২টার দি‌কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

প‌রে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে আমির হামজা ছাড়পত্র নি‌য়ে হাসপাতাল ত‌্যাগ ক‌রেন। এর আগে বেলা ৩টার দি‌কে একই আস‌নের বিএন‌পি ম‌নোনীত প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার তাকে দেখ‌তে হাসপাতা‌লে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম ব‌লেন,শরী‌রে লবণ ও পা‌নির ঘাট‌তির কারণে আমির হামজা সা‌হেব অসুস্থ হ‌য়ে জ্ঞান হা‌রি‌য়ে‌ছি‌লেন। বেলা সা‌ড়ে ১২টার দি‌কে তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এরপর সুস্থ‌বোধ কর‌লে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে ছাড় নি‌য়ে তি‌নি হাসপাতাল ত‌্যাগ করেন। তিনি আশঙ্কা মুক্ত।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, বেলা ১১টা পর্যন্ত তিনি তার আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

জান‌তে চাইলে বিএন‌পির প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন, অসুস্থতার সংবাদ জানার প‌রে তা‌কে (আমির হামজা) হাসপাতা‌লে দেখ‌তে গি‌য়ে‌ছিলাম। তার শা‌রিরীক অবস্থার খোঁজ-খবর নি‌য়ে‌ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category