• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্টের অভিযোগ

দিনকাল বিডি / ২৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্টের অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমিতে এই আগাছানাশক ছিটিয়ে ধানগুলো বিনষ্ট করে। এঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জমির মালিক কানাই চন্দ্র মহন্ত জানান,গ্রামের দক্ষিন পাশে সড়ক সংলগ্ন ১৫শতক জমিতে বিনা-১৭ জাতের ধান রোপন করেন। ইতি মধ্যে জমির ধানের শীষ বের হয়ে পাক ধরেছে। আগামী ১০/১৫দিনের মধ্যেই ধান কাটা যেতো। এরই মধ্যে শুক্রবার রাতে কে বা কাহারা আগাছানাশক ছিটিয়ে জমির সবগুলো ধান বিনষ্ট করেছে। শনিবার সকালে জমিতে গিয়ে এদৃশ্য দেখতে পান তিনি। কানাই আরো বলেন,জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত চিত্তরঞ্জন চন্দ্রের ছেলে চমক চন্দ্র ও তার মায়ের সাথে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জ্বের ধরে হয়তো তারাই আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্ট করেছে।
চমক চন্দ্রের মা মুক্তি রাণী জানান,আমরা দীর্ঘ দিন ধরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ছেলেকে নিয়ে বসবাস করি। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,হরিপুর গ্রামে কানাইদের সাথে জমির মালিকানা নিয়ে দ্ব›দ্ব চললেও আমরা জমির ধান বিনষ্ট করিনি। হয়তো তারা নিজেরাই এটা করে আমাদের ঘারে দোস দিচ্ছে,অথবা অন্য কেউ এটা করতে পারে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category