• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

আগামী নির্বাচনী ভাবনা চট্টগ্রাম-১ মীরসরাই আসন: শুধু মাত্র বিএনপি’র প্রার্থী-ই এখানে ১০ এর অধিক, বিদ্রোহ হওয়ার সম্ভাবনা

দিনকাল বিডি ২৪ / ২৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি’র কম করে হলে ও ১০ জন দল থেকে মনোনয়ন লাভের জন্য বিরামহীন দৌড়ঝাঁপ এ লিপ্ত রয়েছেন। তবে, দল থেকে মনোনয়ন লাভ করবেন এক জন-ই মাত্র। আর একাধিক প্রার্থী মনোনয়ন বঞ্চিত হওয়ার পর বিদ্রোহী প্রার্থী হওয়ার চিন্তা ভাবনা নিয়ে ও প্রস্তুতিতে এগুনোর মনোবাসনা অন্তরে লালন করে যাচ্ছেন বলে ও তাদের ঘনিষ্ঠ সূত্র জানায়।
এমন কি-কেউ কেউ আশংকা প্রকাশ করে বলছেন- মনোনয়ন বঞ্চিত হওয়ার পর যে বা যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহ করতে যাবেন তাদের সাথে মনোনয়ন লাভ করা প্রার্থীর সমর্থনপুষ্ট নেতা-কর্মী/দের সাথে কি হয় তা কেবল আল্লাহ-ই জানেন।
প্রক্ষান্তরে অনেক কে বলতে শোনা যাচ্ছে-কিছু-ই হবে না। বরং বিদ্রোহ যে করবে সে আস্তাকুঁড়ে ডাস্টবিন এ নিক্ষেপ হবে। ফলে, আম+ছালা দু’টো-ই হারাতে হবে তাদেরকে।
বর্তমানে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন লাভ এ যাদের কে অগ্রকাতারে দৌড়ঝাঁপে দেখা যাচ্ছে- তারা হলেন-বিগত সময়ে দলের দায়িত্ব পালন করে আসা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আহবায়ক, সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সহ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা (তৎকালীন থানা) ছাত্র ও যুবদলের সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) ‘র কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস’র সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। যদিও বা এই ৩ জনের মধ্যে মনোনয়ন পাওয়া বা না পাওয়া এবং বিদ্রোহী হিসেবে প্রার্থী হওয়া বা না হওয়ার বিষয়টি নির্ভর করেছে। তথাপি, এর বাইরে আরো যারা মনোনয়ন লাভের খায়েস নিয়ে দৌড়ঝাঁপে রয়েছেন তারা হলেন- চট্টগ্রামের ধর্নাঢ্য ব্যবসায়ি, বিশিষ্ট শিল্পপতি ও ‘ক্লিফটন গ্রুপ’ এর ম্যানেজিং ডিরেক্টর প্রবীণ বিএনপি নেতা এমডিএম কামাল উদ্দিন চৌধুরীর ছোটো ভাই ‘ক্লিফটন গ্রুপ’ এর পরিচালক মহি উদ্দিন চৌধুরী ( যদিও বা তার বিরুদ্ধে বিএনপি’র নেতা-কর্মীদের অভিযোগ তিনি আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ও দোসর হিসেবে চিহ্নিত), সাবেক ছাত্র নেতা, বর্তমানে আমেরিকা প্রবাসী সাজ্জাদ পারভেজ, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন, মীরসরাইয়ের বিএনপি দলীয় সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকার এর পুত্র আমেরিকা প্রবাসী এমদাদ খন্দকার, জেটেব নেতা ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম।
এর বাইরে আরো ২/৩ জন ও দৌড়ঝাঁপে রয়েছেন বলে জানা গেছে।
ফলে, কেবল মাত্র চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে কম করে হলে ও ১০ জন প্রার্থী রয়েছেন।
অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রয়েছেন মাত্র ১ জন। তিনি হলেন সুপ্রিম কোর্টের এডভোকেট সাইফুর রহমান। এর বাইরে অন্যান্য আরো দু’এক রাজনৈতিক দলীয় প্রার্থী থাকার সম্ভাবনা ষ্পষ্ট।
জামায়াতে ইসলামী থেকে আরো কয়েক মাস আগেই তাদের প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা সহ নানাবিধ: ভাবে দলীয় কর্ম চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু, বিএনপি থেকে এখনো প্রার্থী চুড়ান্ত করা হয়নি।
সুতরাং, বিএনপি থেকে প্রার্থী চুড়ান্ত করে ঘোষণা দেয়ার পর বুজা যাবে এই নির্বাচনী আসনে কে, কি করছে বা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category