• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আট বছর পর কাল শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ঘরে ঘরে প্রার্থী।

দিনকাল বিডি / ১০৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি।
আট বছর পর আগামিকাল ১৬ নভেম্বর শেরপুর শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বহু কাঙ্খিত এই সন্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।কদিন ধরে শহরে মিছিল মিটিং সভা সমাবেশ চলছে।তোরণ ফেস্টোনে ভরে গেছে শেরপুর সদর থেকে শ্রীবরর্দীতে কেন্দ্রীয় নেতাদের আগমনের পথ।সভাপতি ও সাধারন সম্পাদকের পদকে ঘিরে অসংখ্য প্রার্থীর পদচারণায় এখন মুখরিত। এত সংখ্যক প্রার্থী হওয়াতে ঘরে ঘরে প্রার্থী বলে মনে করছেন তৃণমুল আওয়ামীলীগ।
জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে ১৩ মার্চ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আশরাফ হোসেন খোকা ও সাধারন সম্পাদক পদে মোতাহারুল ইসলাম লিটন নির্বাচিত হন। ্আগামীকালকে সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাারন সম্পাদক পদে অন্তত ২ ডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছে। প্রার্থীদের মধ্যে কারো কারো বিরোদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী পরিবার, অনুপ্রবেশকারী, হাইব্রীড, নানা সামাজিক ও রাজনৈতিক কাজে বিতর্কিতরাও রয়েছে। তৃণমুল বলছে জীবনে কখনো আওয়ামীলীগ করতে দেখি নাই। ছাত্রলীগ করার যোগ্যতা নাই, মুলদলে সভাপতি সাধারন সম্পাদক হতে লবিং করছে। এদিকে স্থানীয় আওয়ামীলীগে একাধিক বিবাদমান গ্রæপ থাকায় সম্মেলনে বিশৃংখার আশংকা করছেন অনেকেই। তবে শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর আছে।
আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শফিউল আলম চৌধুরি নাদেল । উদ্বোধন করবেন জেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে, স্থানীয় এমপি এ.কে.এম ফজলুল হক চান, অসীম কুমার উকিল এমপি, মারুফা আক্তার পপি, উপাধাক্ষ্য রেমন্ড আরেং। প্রধান বক্তা হিসিবে থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদন এড. চন্দন কুমার পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category