• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আত্রাইয়ে অবৈধ নির্মাণাধীন ভবনের পিলার উচ্ছেদ অভিযানে জনমনে স্বস্তি

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে : নওগাঁর আত্রাই উপজেলার প্রাণকেন্দ্র নতুন ব্রিজ সংলগ্ন আত্রাই-নাটোর মহাসড়ক এর গাইড ওয়ালের উপরে অবৈধভাবে স্থাপনা নির্মাণের জন্য কতিপয় ব্যক্তিবর্গ কিছু পিলার তুলেন। অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে পিলার তোলার কারণে রাস্তা থেকে গাইড ওয়ালের কিছু অংশ ধসে যায়। যার কারণে মহাসড়কটি এখন হুমকির মুখে।

বিষয়টি সড়ক ও জনপদ অধিদপ্তরের নজরে আসেলে গতকাল শুক্রবার বেলা ১১ টা থেকে উক্ত অবৈধ পিলার গুলো অপসারণের উদ্যোগ নেয়।এই অবৈধ পিলার গুলো উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নূরে আলম সিদ্দিক, (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী, সড়ক উপ-বিভাগ নওগাঁ।

তিনি বলেন, অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে মহাসড়কের গাইডওয়াল এর উপর পিলার দিয়ে স্থাপনা নির্মাণ করা বেআইনি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মহাসড়কের কিছু অংশ ধসে গেছে এবং সম্পূর্ণ ধ্বসে পড়া সম্ভাবনা ও রয়েছে। মহাসড়কটি রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এই অবৈধ পিলার গুলো উচ্ছেদ অভিযান চলছে।সেই সাথে আরও বলেন, এই অবৈধ স্থাপনা নির্মাণে যারা জড়িত পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবেন।

এলাকাবাসী জানান, অপরিকল্পিত ও অবৈধভাবে গাইড ওয়াল এর উপরে স্থাপনা নির্মাণ সত্যিই দুঃখজনক। তবে সড়ক ও জনপদ অধিদপ্তরের উদ্যোগ কে তারা স্বাগত জানায়।সেই সাথে এলাকাবাসীরা আরও বলেন, অবৈধ ভাবে কেউ যেন এমন স্থাপনা আর তৈরি করতে না পারে সেজন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category