• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আত্রাইয়ে রাস্তা নির্মাণে অনিয়ম, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)থেকে:
নওগাঁর আত্রাইয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে বিক্ষুদ্ধ এলাকাবাসী কাজটি বন্ধ করে দিয়েছেন।জানা যায়, উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দি বাজার হতে তৈমুলের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা আরসিসি দ্বারা উন্নয়নের কাজ শুরু করা হয়।
২০২৩-২৪ অর্থ বছরের এ কাজটি শুরু করার পর ঠিকাদার সেখানে নিম্নমাণের ইট, খোয়া, বালুসহ বিভিন্ন সামগ্রী দিয়ে কাজ করতে থাকেন। এদিকে নিম্নমাণের সামগ্রী দেখে স্থানীয় লোকজন কাজটি বন্ধ করে দেন। তাদের দাবি সিডিউল মোতাবেক কাজ করতে হবে। তেজনন্দি গ্রামের পরান (৬০),ময়নুল (২৬),অজিত (৪০) তৈমুল (৫০) এবং পাশের শ্রীধরগুড়নই গ্রামের এনামুল হক (৪২) বলেন,এ রাস্তায় ইটের সোলিংয়ে বালু না দিয়ে মাটি দিয়ে নিম্নমাণের কাজ করা হচ্ছে।

ফলে আমাদের দাবির মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি বন্ধ রেখেছেন।আমরা চাই সিডিউল মোতাবেক কাজ করা হোক। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ইমরান খান বলেন, বৃষ্টির কারনে আপাতত কাজটি বন্ধ আছে। ঠিকাদার সঠিক ভাবে কাজ না করলে আমরা সঠিক ভাবে করিয়ে নেব।

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এ্যাডঃ ওমর ফারুক সুমন এমপি বলেন,আমার নির্বাচনী এলাকায় নিম্নমানের কোন কাজ হবে না। তেজনন্দির এ রাস্তার কাজ অবশ্যই সিডিউল অনুযায়ী করতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category