• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে গৃহবধু নির্যাতন মামলার আসামীরা জামিনে এসে বাদিনীকে হুমকির অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে বিউটি আক্তার রিনা (৩০) নামের গৃহবধুকে আটক রেখে শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদিনীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদিনী বিউটি আক্তার রিনা গত ৭ জুলাই আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বাদিনীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উপ পরিদর্শক হজরত আলীকে নির্দেশ দেন।

উল্লেখ্য ঃ আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামের ছামছুর মন্ডলের ছেলে মাসুদ রাব্বী ওরফে পেসতার সাথে রানীনগর উপজেলার কামতা গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিউটি আক্তার রিনার বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। প্রায় ৩ বছর পূর্বে থেকে গৃহবধু বিউটি আক্তার রিনার নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে তার স্বামী ভাসুর শ^শুর, শ^াশুড়িসহ পরিবারের সদস্যরা শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন করে আসছিল। এরজের ধরে গত ৬ মে সকালে বিউটি আক্তার রিনাকে পুনরায় যৌতুকের জন্য চাপ ও শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন করে স্বামীগৃহে আটক রাখে। এ ঘটনায় বিউটি আক্তার কৌশলে তার পিত্রালয়ে ফোনে খবর দিলে বিউটি আক্তারের বাবা বেলাল হোসেন ও ভাই বায়েজিদসহ তার স্বজনরা কোমারপুর গ্রামে আসলে বিউটি আক্তারের স্বামী মাসুদ রাব্বী পেসতা ও ভাসুর সানোয়ার হোসেন সানা ওরফে এরশাদসহ স্বামী বাড়ির লোকজন তাদের উপর হামলা করে।

এসময় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পর আদমদীঘি থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত গৃহবধু বিউটি আক্তারকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় নির্যাতিত গৃহবধু বিউটি আক্তারের রিনা নিজেই বাদি হয়ে তার স্বামী মাসুদ রাব্বী পেসতা, ভাসুর সানোয়ার হোসেন সানা ওরফে এরাশাদ, শ^শুর ছামছুল মন্ডলসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় গত রোববার (১২ মে) নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ যৌতুক দাবী সংক্রান্ত একটি মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category