• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার ইয়াবা এ্যাম্পল ও মদ উদ্ধার

দিনকাল বিডি / ২৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট, নেশার এ্যাম্পল ও চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। গত ১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় আদমদীঘির সাইলো রোড ও ইশবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে দুইটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিক্তিতে গত সোমবার সন্ধ্যায় সান্তাহার ফাঁড়ি পুলিশ উপজেলার সাইলো রোড এলাকা থেকে আমদীঘির মালশন পুর্বপাড়ার হাফিজার রহমানের ছেলে সাব্বির হোসেন জেম্স (২৩) ও ইয়ার্ড কলোনীর মন্টু মিয়ার ছেলে মিলন হোসেন (২৫) কে গ্রেফতার ও তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন সন্ধ্যার পর থানা পুলিশ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর গ্রামের নতুন মসজিদের পাশে বিক্রি করার সময় ১০ লিটার চোলাই মদসহ নওগাঁ সদরের ভবানীপুর মাদারতলী পাড়ার বয়েজ উদ্দিনের ছেলে ইসলাফিল (৫৫) ও শিমুলিয়া উত্তরপাড়ার আবুল কাশেমের ছেলে মুকুল হোসেন (৫৫) কে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category