• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে ঢাকাগামী বাস যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করায় এক বাস কাউন্টারে ৮ হাজার টাকা জরিমানা ও অতিরিক্ত হারে আদায় করা বাস ভাড়া যাত্রীদের নিকটতৎক্ষনিক ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের নিকট এআর শ্যামলী কাউন্ডারের সামনে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকেই নওগাঁ থেকে ঢাকাসহ বিভিন্ন অভিমুখে ছেড়ে যাওয়া দুর পাল্লার বাস কাউন্ডার কৃর্তপক্ষ যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছিল। গতকাল শুক্রবার বেলা ১১ টায় আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি সদরের পশ্চিম বাজার বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ঢাকা গামী বাস থামিয়ে যাত্রীদের নিকট থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করা হয়েছে বলে বাস যাত্রীরা অভিযোগ করার পর নির্বাহি ম্যাজিষ্ট্রেট বেশ কয়েকটি বাসের যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা তৎক্ষনিক ফেরৎ দেয়ার ব্যবস্থা করেন। এছাড়া আদমদীঘিতে অবস্থিত এন আর শ্যমলী বাস কাউন্টারের এজেন্ট হীরেন সরকার ঢাকামুখি যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি আদায় করায় তার ৮ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category