• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাব চত্বরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যায়যায়দিন পত্রিকার আদমদীঘি প্রতিনিধি খন্দকার মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জল, সবুর খান, হেদায়েতুল ইসলাম নয়ন, পবিত্র কুমার, পত্রিকা বিক্রেতা মুকুল মন্ডল প্রমুখ। সভা শেষে সাংবাদিক হাফিজার রহমানের নাতি ৮ম শ্রেনির ছাত্র আহনাফ আবিদ দোহা‘র অকাল মৃত্যুসহ প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category