• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে সড়কে ট্রাক্টর আটকিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : এলাকার ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা ও ট্রাক্টরে বোঝাই করে সরকারি সড়কে বেপরোয়া গতিতে ট্রাক্টক চালিয়ে দুর্ঘটনা বন্ধের দাবীতে সড়কে ট্রাক্টর আটকিয়ে বিক্ষোভ করেছে শতশত জনসাধারণ। গত সোমবার (১ জানুয়ারী) দুপুরে সান্তাহার আক্কেলপুর সড়কের ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি গ্রামের নিকট এ বিক্ষোভ করে। প্রায় ঘন্টা ব্যাপি ট্র্র্র্র্র্রাক্টর আটকিয়ে রাখার পর ট্রাক্টরের চালকরা নিয়ন্ত্রিত গতিতে ট্রাক্টর চালানোর প্রতিশ্রæতি দেয়ার পর ট্রাক্টর গুলো ছেড়ে দেয়া হয়েছে।

গ্রামবাসিদের অভিযোগে জানা গেছে, আদমদীঘি উপজেলার বাগবাড়ি ও পৌওতা গ্রামের মাঠে চারটি ইটের ভাটা রয়েছে। আমন ধান কাটা শেষে কিছু জমির মালিক তাদের ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি শুরু করেন। এ সমস্ত মাটি ইটভাটায় বহনের কাজে প্রায় অর্ধ শতাধিক ট্রাক্টর ব্যবহার করে ভাটা মালিকরা। অদক্ষ ও কিশোর ট্রাক্টর চালকরা এ সমস্ত মাটি বহনের সময় সড়কে বেপরোয়া ভাবে ট্রাক্টর চালায়। এতে ছাতিয়ানগ্রাম এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

ছাতিয়ানগ্রাম বাজার এলাকায় পাঁচটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় রয়েছে। এ সমস্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ঝুঁিক নিয়ে এ সড়কে চলাচল করতে হয়। সম্প্রতি এই এলাকায় তিনটি দুর্ঘটনা ঘটার কারনে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এছাড়া অবাধে আবাদী জমি থেকে মাটি কেটে সরকারি পাকা সড়ক দিয়ে ট্রক্টরে বহন করায় সড়ক নষ্ট হচ্ছে।

ফলে গত সোমবার দুপুরে ওই এলাকার বাগবাড়ি, ঘোড়াদহ, হারদাম ও ছাতিয়ানগ্রাম বাজারের লোকজন দিকে সড়কে নেমে আসেন এবং মাটি ভর্তি প্রায় ২৫টি ট্রাক্টর ঘন্টাকাল ব্যাপী আটকিয়ে চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বাগবাড়ি গ্রামের রফিকুল ইসলাম বলেন, বেআইনী ভাবে অসংখ্য ট্রাক্টর এই সড়কে চলাচল করে। বেশিরভাগ ট্রাক্টরের চালক অদক্ষ ও কিশোর বয়সের।

এসকল চালকদের কারনে প্রায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় মানুষের পাশাপশি গবাদী পশু ও হাঁস মুরগীর ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রাক্টর চলাচল বন্ধের জন্য এলাকার মানুষ বার বার প্রতিবাদ করেও কোন প্রতিকার পাননি। কয়েক বার উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ট্রাক্টর মালিক ও চালকদের জরিমানাও করেছেন। এরপরও বন্ধ হয়নি ট্রাক্টরের বেপরোয়া গতি ও আবাদী জমি থেকে মাটি কেটে সড়কের উপড় দিয়ে বহন।

তাই নিরুপায় ও অসহায় এলাকার মানুষ সড়কে নেমে ট্রাক্টর চলাচল বন্ধ করে দেয়। সম্প্রতি আদমদীঘি উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, ভোটের পর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণ করার আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category