• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্বগ্রহণ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। এছাড়াও সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিন থানার ওসি, সদর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

এরপর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। এছাড়াও নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরাকেও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর ফুলেল শুভেচছা জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এরপর ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন নব নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানান।

সকলেই আমাকে সহযোগিতা করে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, আপনাদের সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদকে আমি জনতার পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে সদর উপজেলা পরিষদকে মডেল উপজেলায় পরিণত করতে আমি বদ্ধ পরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category