• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আমি এই জায়গায় আসার পিছনে আমার মা ও ভাইয়ের অবদান সবচেয়ে বেশি

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ।
সাড়ে তিন বয়সেই মারা যান তার বাবা আবু তালেব। তিনি ছিলেন পেশাদার ফুটবলার ও সাংবাদিক। বাবার স্বপ্ন ছিল দুই ছেলেকে বানাবেন ফুটবলার। তার আগেই তিনি প্রয়াত হয়েছেন। স্বামী মারা যাওয়ার পর থেকে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শুরু হয় আসিফের মা মমতাজ বেগমের সংগ্রামী জীবন। স্বামীর স্বপ্ন পূরণে দুই ছেলেকে ফুটবলার বানাতে চেষ্টার কোন কমতি ছিলনা আসিফের মায়ের। বড় ছেলে আরিফুল হকও ময়মনসিংহ জেলা লীগের নিয়মিত একজন ফুটবলার।

আর ছোট ছেলে আশরাফুল হক আসিফের নেতৃত্বে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। এতে সারা দেশের মতো বাঁধভাঙা উল্লাসে মেতেছে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসী। সবাই মুখিয়ে ছিলেন ঘরের ছেলে কবে ঘরে ফিরে আসবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ দল। দেশে ফেরার পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুক্রবার ভোরে নিজ উপজেলা ঈশ্বরগঞ্জে আসেন আসিফ। পরে(৩০ আগস্ট) শুক্রবার বেলা ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত এক সংবর্ধানা অনুষ্ঠানে অংশ নেয় আসিফ। এসময়
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাফজয়ী দলের কাণ্ডারি আশরাফুল হক আসিফ। কান্নাজড়িত কন্ঠে আসিফ বলেন,’আজ বাবা বেচে থাকলে খুব খুশী হতেন। আমি এই জায়গায় আসার পিছনে আমার মা ও ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। আমি ছোট থাকতেই আমার বাবা মারা যান। মা ও ভাই কষ্ট লালন-পালন করে আমাকে বড় করেছেন। আজ দেশের হয়ে ট্রফি জিততে পেরে খুবই আনন্দিত। দেশের ফুটবলের ক্যাপ্টেন হয়ে ট্রফি জিততে পেরে আমি খুব গর্বিত। আমাদের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বন্যার্তদের প্রতি উৎসর্গ করেছি।
আসিফের মা মমতাজ বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,আসিফের মা হিসেবে আমি অনেক গর্বিত। সে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি খুব মনোযোগী ছিল। আমিও তাকে বাধা না দিয়ে উৎসাহিত করেছি। আজ আসিফের বাবার স্বপ্ন পূরণ হয়েছে।আজ আমি সুখী।

সংবর্ধানা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারকে কান্না করতে দেখা যায়। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন,’আজ আমরা আসিফকে সংবর্ধানা জানিয়েছি। আসিফ ঈশ্বরগঞ্জের গর্ব। সে দেশকে এবং ঈশ্বরগঞ্জ উপজেলাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়েছে। সংবর্ধানা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহিন,ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আসিফের শুভাকাঙ্ক্ষী-স্বজন,বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category