• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জুন) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে, মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২৪ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দীকে হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় মে-২৩ মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা শেষে পুলিশ কমিশনার ঈদ উপলক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা, পশুর হাটের সতর্কতা এবং নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপ‚র্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও পবিত্র ঈদ-উল-আযহায় পশুর হাটের আইন শৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা বিধান সুনিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা-সহ অন্যান্য করণীয় সম্পর্কে মহানগরীর পশুর হাটের ইজারা সমিতির নেতৃবৃন্দ-সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category